সর্বশেষ

ঈদের ছুটিতে বাড়ি এসে সড়কে প্রাণ গেল প্রবাসীর

Expatriate dies on the road while returning home for eid vacationProbashir city Popup 19 03

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মঞ্জু আলম (৫৫) নামের এক জাপানপ্রবাসী। শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। দীর্ঘ এক দশক ধরে তিনি স্ত্রী-সন্তানসহ জাপানে বসবাস করছিলেন। ঈদ উপলক্ষে এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন কাজের জন্য টাইলস কিনতে তিনি মোটরসাইকেলে করে সৈয়দপুরে যান, সঙ্গে ছিলেন প্রতিবেশী যুবক অভি (২২)। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে মহেশপুর গোল চত্বরে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কলরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে অভি ও মঞ্জু আলম সড়কে ছিটকে পড়েন। অভি সামান্য আহত হলেও মঞ্জু আলম ট্যাঙ্কলরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্যাঙ্কলরিটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মতিয়ার রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্যাঙ্কলরির খোঁজে অভিযান চলছে এবং সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03