সর্বশেষ

প্রবাসীর বাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

Attack on expatriate's home volunteer group leader acquittedWeb Popup (3)

নরসিংদীর পলাশ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার।

তিনি জানান, মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এ বিষয়ে মৌখিকভাবে অব্যাহতির নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত কাউছার ভূইয়া মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৫ মে মালিতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে কাউছার ভূইয়ার বিরুদ্ধে। হামলার সময় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং পরিবার সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

পলাশ থানায় দায়েরকৃত মামলায় কাউছার ভূইয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ মিয়া জানিয়েছেন, কাউছার ভূইয়াকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তবে দলীয় সূত্র বলছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দ্রুত লিখিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup