সর্বশেষ

পরকীয়া প্রবাসী প্রেমিকের হাতে স্বামী-স্ত্রী খুন

Husband and wife murdered by their foreign loverWeb Popup (3)

রাজধানীর মিরপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে খুন হয়েছেন দোলন আক্তার দোলা (২৯) ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পু (৩৫)। বুধবার (২৮ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযুক্ত সৌদি প্রবাসী গাউস মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত দোলা মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৩৫ নম্বর বাড়ির ৫ তলায় সাবলেট থাকতেন। স্বামী পাপ্পু বরগুনায় চাকরি করতেন এবং মাঝে মাঝে ঢাকায় আসতেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা গাউস মিয়া ফেসবুকে দোলার সঙ্গে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়ান। গত জানুয়ারিতে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে দোলার কাছাকাছি এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

বুধবার সকালে গাউস দোলার বাসার সামনে গেলে দেখতে পান, দোলা এক পুরুষের সঙ্গে রিকশায় চড়ে বাসা থেকে বের হচ্ছেন। অনুসন্ধানে জানতে পারেন, সেই ব্যক্তি দোলার স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দুপুরে ছুরি নিয়ে দোলার বাসায় যান। কলিং বেলের সাড়া দিয়ে ভেতরে ঢুকে প্রথমে পাপ্পুকে এবং পরে দোলাকেও ছুরিকাঘাতে হত্যা করেন।

এ সময় বাসায় থাকা এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে বাইরে পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাউসকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাউস স্বীকার করেন, দোলার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন তার বিয়ের খবর তিনি জানতেন না। প্রতারণার শিকার হওয়ার ক্ষোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, প্রেমের টানাপোড়েনে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গাউসের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup