সর্বশেষ

ফেসবুক লাইভে এসে ব্যবসায়ীর যে কাণ্ড

The incident of the businessman who came on facebook liveCity ads Investment (1)

বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রাসেল আহম্মেদ (৩০) নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে। রাসেল ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবু তাহের ওরফে সোনা উদ্দিনের ছেলে। তিনি শহরের দক্ষিণ অফিসারপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় স্কুল মার্কেটে ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং সম্প্রতি ব্যবসায়িক কারণে মালয়েশিয়া ভ্রমণ করেন। গত ১৫ মে তিনি দেশে ফেরার পর থেকেই পারিবারিক সংকটে মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘ হতাশার জেরে আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর তিনি নিজ বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর ফেসবুকে সরাসরি সম্প্রচারে এসে প্রায় ৫৫ মিনিট ধরে নিজের হতাশা ও কষ্টের কথা জানান। একপর্যায়ে লাইভ চলাকালীনই তিনি পরপর দুটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) গ্রহণ করেন এবং অচেতন হয়ে পড়েন।

লাইভ ভিডিও দেখে দ্রুত স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup