সর্বশেষ

বাড়ির উঠোনে আঙুর চাষে চমক দেখালেন প্রবাসীর স্ত্রী

Expatriate's wife shows off her amazing skills by growing grapes in her backyardProbashir city Popup 19 03

কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের গৃহবধূ হনুফা আক্তার বাড়ির উঠোনে আঙুর চাষ করে চমক দেখিয়েছেন। প্রবাসী স্বামীর আয়ের পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া এই নারী এর আগে স্ট্রবেরি চাষেও সাফল্য পেয়েছিলেন। এবার নতুনভাবে আঙুর চাষ শুরু করে তিনি অর্জন করেছেন চোখে পড়ার মতো ফলন।

উপজেলার চার শতক জমিতে বাঁশের মাচা তৈরি করে আঙুর চাষ করেছেন হনুফা। সরেজমিনে দেখা গেছে, থোকায় থোকায় ঝুলছে তাজা আঙুর, যা নিজের হাতে তুলে নিচ্ছেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের তিনি আনন্দের সঙ্গে ভাগ করে দিচ্ছেন সেই আঙুর। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

হনুফা জানান, দেশের বিভিন্ন স্থানে আঙুর চাষের খবর পেয়ে তিনি আগ্রহী হন। উপসহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগমের পরামর্শে তিনি নীলফামারী থেকে আঙুরের চারা সংগ্রহ করেন। পরিবারের সদস্যদের সহযোগিতায় চাষের কাজ শুরু করেন, যদিও শুরুতে অনেকে সফলতা নিয়ে সন্দিহান ছিলেন।

তিনি আরও বলেন, ‘প্রথমে অনেকে হাসাহাসি করলেও এখন তারা ফলন দেখে উৎসাহ দিচ্ছেন। আঙুরের স্বাদ ভালো হওয়ায় আত্মীয়দের মাঝে বিতরণ করেছি। কেউ কেউ নিজেরাও আঙুর চাষে আগ্রহ দেখাচ্ছেন।’

প্রতিবেশী রুমি ও শিউলি আক্তার বলেন, হনুফা একজন পরিশ্রমী ও সাহসী নারী। তার চাষ দেখে আশপাশের অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। আগে আঙুরের বাগান না দেখলেও এখন নিজের চোখে দেখে তারা মুগ্ধ।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, হনুফা নতুন ফসল নিয়ে কাজ করতে আগ্রহী একজন উদ্যমী নারী। তার সফলতায় অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। কুমিল্লার কৃষি উপপরিচালক আইউব মাহমুদ জানান, দেশে ধীরে ধীরে আঙুর চাষ জনপ্রিয় হয়ে উঠছে। হনুফার উদ্যোগ ভবিষ্যতের উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় হতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03