সর্বশেষ

বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

Bdr mutiny 27 people released from prisonProbashir city Popup 19 03

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে তারা মুক্তি পান। এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে, আদালত এই মামলায় ৪০ জন আসামির জামিন মঞ্জুর করেন।

মুক্তি পাওয়া ২৭ জনের মধ্যে ১২ জন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে, পাঁচজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে এবং ১০ জন কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এর আগে, হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন একই আইনে জামিন পেয়েছিলেন। সবমিলিয়ে, এই ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। জামিনে মুক্তি পাওয়া সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনরা আনন্দ প্রকাশ করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, জামিনের কাগজপত্র আসার পর যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকালে ২৭ জনকে মুক্তি দেওয়া হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03