সর্বশেষ

চ্যাটভিত্তিক সিভি বিল্ডার চালু করলো আমি প্রবাসী

I am probashi launches chat based cv builderProbashir city Popup 19 03

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী‘ প্রবাসীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। তারা সম্প্রতি মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক সিভি বিল্ডার চালু করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবাসীরা এখন খুব দ্রুত এবং সহজে একটি পেশাদার মানের জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে পারবেন। মঙ্গলবার (১৩ মে) ‘আমি প্রবাসী’ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন সিভি বিল্ডার ফিচারটি ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষ ব্যবহার করেছেন। এদের মধ্যে ৩৫১২ জনের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ব্যবহারকারীদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ৩১ হাজার ৩৮৯ জন এবং প্রকৌশলীর সংখ্যা ১৩৩৫ জন।

‘আমি প্রবাসী’র এই নতুন ফিচারে যুক্ত হয়েছে বাংলা মেশিন লার্নিং চ্যাটবট। এই চ্যাটবট ব্যবহারকারীর দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মতো প্রয়োজনীয় তথ্য সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে সংগ্রহ করে। মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে যাবতীয় তথ্য নেওয়া সম্পন্ন হওয়ার পর এটি একটি পেশাদার সিভি তৈরি করতে সক্ষম। সিভি তৈরি হয়ে গেলে ব্যবহারকারীরা এটিকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, যা তারা তাৎক্ষণিকভাবে শেয়ার করতে পারবেন অথবা ভবিষ্যতের ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।

‘আমি প্রবাসী’ অ্যাপে প্রবেশ করে এই নতুন ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত ব্যক্তিরাও এটি ব্যবহার করে সহজেই মানসম্পন্ন পেশাদার সিভি তৈরি করতে পারবেন, যা তাদের কর্মসংস্থানের সুযোগকে বহুলাংশে বৃদ্ধি করবে। ‘আমি প্রবাসী’র ব্যবস্থাপনা পরিচালক তারিক ই হক বলেন, অনেকেই সিভি সম্পর্কে জানেন না, তাই সিভি তৈরি করা তাদের জন্য কঠিন। তাদের এই সিভি বিল্ডার ফিচারটি সিভি তৈরি করা অনেক সহজ করে দিয়েছে। বাংলায় চ্যাটবটের মাধ্যমে সহজেই সিভি তৈরি করা যাবে। বেকারত্বের বিরুদ্ধে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যতে এই ফিচারে এসএমএসের মাধ্যমে সিভি শেয়ার এবং তাৎক্ষণিক ডাউনলোডের জন্য কিউআর কোড অপশন যোগ করা হবে বলেও তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03