সর্বশেষ

নিখোঁজ প্রবাসীর খোঁজে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে অনুসন্ধান

Helicopter and drone search for missing expatriateCity ads Investment (1)

প্রবাসফেরত সোহরাব ব্যাপারী শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি চাচাতো ভাইদের সাথে নিজের জমি ও ফসলি খেত দেখতে গিয়েছিলেন।

দিনভর হেলিকপ্টার ও ড্রোন দিয়ে চরাঞ্চলের কাঁশবন ও ধানখেতে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব ব্যাপারী গতকাল তার চাচাতো ভাই মাহবুবসহ কয়েকজনের সাথে পদ্মা নদীর চর অঞ্চলে জমি ও ধানখেত দেখতে যান। দুপুরে তিনি পানির সন্ধানে গিয়ে আর ফিরে আসেননি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ধান ও ভুট্টাখেতের ভেতরে সোহরাব ব্যাপারীর খোঁজ করা হয়েছে। আগামীকাল থেকে চরের বিভিন্ন স্থানে আবার খোঁজ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup