সর্বশেষ

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

Jubo league leader arrested from bnp leader's houseCity ads Investment (1)

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজির জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি একই গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। আটকের দিন সকালেও তিনি সেখানেই ছিলেন।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup