সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে রাতে বাইরে ডাকার প্রতিবাদ করায় হামলা, শিক্ষক নিহত

Teacher killed in attack for protesting against expatriate's wife being called out at nightWeb Popup (3)

বরিশালের মুলাদীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে বাইরে ডাকার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে স্কুল শিক্ষক জাকির হোসেন আকন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন আকন রামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, লতিফ ব্যাপারী ও তার লোকজন স্কুল শিক্ষক আবু হানিফের বাড়িতে হামলা করে। হামলায় নারীসহ আরও ৬ জন আহত হয়েছেন।

নিহতের পরিবারের দাবি, বড় ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে জাকির হোসেন আকন নিহত হন। হামলাকারীরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। মুলাদী থানা পুলিশ শিক্ষকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

নিহতের ভাই আবু হানিফ জানান, লতিফ ব্যাপারী তার প্রবাসী ভাইয়ের স্ত্রীকে রাতে দরজা ধাক্কা দিয়ে বাইরে আসতে বলেন। তার স্ত্রী ভয় পেয়ে চিৎকার করলে লতিফ ব্যাপারী চলে যান। আবু হানিফের বোন খাদিজা ও পারভীন লতিফ ব্যাপারীর বাড়িতে গিয়ে এর কারণ জানতে চাইলে হট্টগোল শুরু হয়। পরে লতিফ ব্যাপারী ও তার ছেলেরা আবু হানিফের বাড়িতে হামলা চালায়।

আবু হানিফের বোন পারভীন বেগম জানান, তার ভাই জাকির হোসেন আকন ঘটনাস্থলে যাওয়ার পথে একটি সেতুর ওপর নিহত হন।

মুলাদী থানার ওসি জানান, শিক্ষকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup