সর্বশেষ

চিন্ময় কৃষ্ণ দাসকে আরও চার মামলায় গ্রেপ্তারের আদেশ

Chinmoy Das' bail in sedition case suspendedCity ads Investment (1)

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৬মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এসএমএম আলাউদ্দিন মাহমুদ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে চিন্ময়কে গ্রেপ্তারের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি মফিজুল হক ভুঁইয়া জানান, রাষ্ট্রীয় কাজে বাধা, হত্যার হুমকি, ভাঙচুর ও বিস্ফোরকের ধারায় হওয়া চারটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে সোমবার একই আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিল।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নাকচকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে আইনজীবী সাইফুল নিহত হন। এই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

হাইকোর্ট রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করে এবং শুনানির দিন ধার্য করে। ওই শুনানিতে চিন্ময়কে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। এর আগে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন। তার আগে চার ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup