সর্বশেষ

যাত্রীবাহী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা-আটক ২

Attempted robbery of police car, mistaking it for a passenger, 2 arrestedProbashir city Popup 19 03

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িকে যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাতির চেষ্টা চালানোর সময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকার নির্মাণাধীন সেতুর পাশে হিলি-ঘোড়াঘাট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার পর সোমবার সকাল সাড়ে ১০টায় আটক দুই অভিযুক্তকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আটককৃতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা এলাকার ইমদাদুল হক (৪৯) এবং একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার আজিজার রহমান (৩৮)। ওসি নাজমুল হক জানান, পুলিশের টহল গাড়িটি নির্মাণাধীন ব্রিজের নিকটে পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাত দল গাড়িটিকে থামিয়ে ডাকাতির চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে দুইজনকে আটক করা সম্ভব হয় এবং তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য ডাকাতদের বিরুদ্ধেও একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার ইমদাদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি এবং আজিজারের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা চলমান রয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03