সর্বশেষ

এবার ভাতিজিকে নিয়ে পালিয়েছে যুবলীগ নেতা!

The jubo league leader has run away with his nieceProbashir city Popup 19 03

নোয়াখালীর হাতিয়ায় রিপন চন্দ্র দাস নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে তার কলেজ পড়ুয়া ভাতিজিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। অপহৃত কলেজ ছাত্রী সম্পর্কে তার আপন ভাতিজি।

মেয়ের বাবা অভিযোগে জানান, তার মেয়ে কলেজে যাওয়ার পথে প্রায়ই রিপন তাকে উত্ত্যক্ত করত এবং একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানালে, রিপনের পরিবারের কাছে অভিযোগ করা হয়। এতে রিপনের পরিবার ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। গত শনিবার সকালে তার মেয়ে প্রাইভেট পড়তে কলেজে যাওয়ার পথে রিপন ও তার সঙ্গীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

যুবলীগ নেতা রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং রিপনের মোবাইল ফোন বন্ধ থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03