সর্বশেষ

সুখবর আসছে বিমানের টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি নির্মূলে

বিমানের রঙ 1ProbashircityWebPopupUpdate

এয়ার টিকিটের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ এবং অবৈধ সিন্ডিকেট নির্মূলে সরকারে সাহায্য করছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সংস্থাটি জানায়, একমাত্র বাণিজ্য সংগঠন হিসেবে আটাব ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বৈধভাবে নিবন্ধিত প্রায় চার হাজার ট্রাভেল এজেন্টের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও, আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

আটাব সূত্র জানায়, বর্তমান কার্যনির্বাহী কমিটি টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং যাত্রীর নামবিহীন টিকিট মজুত করার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আটাবের সদস্য নড়িয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের মালিক সবুজ মুন্সী টিকিট সিন্ডিকেশন, নামবিহীন টিকিট বুকিং ও মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি এবং চড়া দামে টিকিট বিক্রির অভিযোগে সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি কর্তৃক কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সূত্র আরও জানায়, সবুজ মুন্সী আটাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ায় কমিটির সভাপতি, মহাসচিব ও অন্যান্য সদস্যদের কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য সহযোগিতা চেয়েছিলেন। তবে, আটাবের বর্তমান কমিটি অনৈতিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় সবুজ মুন্সী কোনো প্রকার সহযোগিতা পাননি এবং ভবিষ্যতেও পাবেন না বলে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে, সবুজ মুন্সী ক্ষুব্ধ হয়ে আটাবের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সামাজিক মাধ্যম ও পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।

উল্লেখ্য, আটাবের বর্তমান কমিটি এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ এবং নামবিহীন ব্লক টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে এবং টিকিটের মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূলে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate