সর্বশেষ

ঈদের ছুটিতে আসা প্রবাসীর প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়

ঈদের ছুটিতে আসা প্রবাসীর প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়City ads Investment (1)

গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া–দোলান বাজার আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৬ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত নেয়ামুল শেখ জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন ঈদ উদযাপন করার জন্য।

আর আহতরা হলেন, নেয়ামুলের বোন নাদিয়া (১৮), মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) ও জাহাঙ্গীরের ছেলে পলাশ আল আমিন (১৯)। তারা দুজনই গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে নোয়াপাড়া সড়ক ধরে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় দোলান বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে পথে মারা যান তিনি।
এদিকে, মোটরসাইকেলে থাকা তার বোন নাদিয়া ও মামাতো ভাই মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup