সর্বশেষ

প্লেন বানিয়েও মেধাবীদের অবহেলা: শায়খে চরমোনাইয়ের তীব্র সমালোচনা

প্লেন বানিয়েও মেধাবীদের অবহেলা: শায়খে চরমোনাইয়ের তীব্র সমালোচনাProbashir city Popup 19 03

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দেশের মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। গত শুক্রবার (৭ মার্চ) এক আলোচনা সভায় তিনি বলেন, “প্লেন বানানোর মতো অসাধারণ উদ্ভাবন সত্ত্বেও দেশে মেধাবীদের প্রকৃত মূল্যায়ন করা হয় না।”

তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও মেধার শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে বলেন, “গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। আমি এর চেয়ে ভালো কোনো দেশ দেখিনি। বিদেশে একটি গাছ লাগাতে হাজার হাজার টাকা বরাদ্দ করা হয়, অথচ বাংলাদেশে পাখির পায়খানায়ও গাছ জন্মায়।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের মতো এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত, একজন তরুণ যদি কোনো উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে, তাকে আমরা জেলে ঢুকিয়ে রাখি। তার মেধাকে গুরুত্ব দেওয়া হয় না।”

মুফতি ফয়জুল করীম আরও বলেন, “অক্সফোর্ড, হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্ররা শীর্ষস্থানীয় ফলাফল করে। কিন্তু দেশে ফিরে এসে তাদের মেধাকে আমরা মূল্যায়ন করি না। সবাই ক্ষমতাকেন্দ্রিক চিন্তায় মগ্ন, দেশকেন্দ্রিক চিন্তা কেউ করে না।”

তিনি আদর্শভ্রষ্ট ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “যারা চুরি-ডাকাতি করে, দেশকে লুটপাট করে, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

উল্লেখ্য, গত ৪ মার্চ মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা নিজের তৈরি রিমোট কন্ট্রোল বিমান উড়িয়ে দেশব্যাপী সাড়া ফেলেছিলেন। তবে তার মতো মেধাবীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শায়খে চরমোনাই।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03