সর্বশেষ

জানা গেলো ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান

জানা গেলো ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থানProbashir city Popup 19 03

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ব্যাপক আলোচনায় ছিলেন, তার সর্বশেষ ফোন ট্র্যাক লোকেশন রাজধানীর মোহাম্মদপুরে অবস্থান শনাক্ত হয়েছে।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যে ওবায়দুল কাদেরকেও দেশত্যাগ করেছেন কি না, সে বিষয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।

তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, যদিও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া তথ্যমতে, ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে ওবায়দুল কাদেরের মোবাইল লোকেশন ছিল ঢাকার মোহাম্মদপুরে, বিশেষত স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) নম্বর এলাকায়।

এছাড়া, তালিকায় দেখা যায় যে তিনি তার ফোন ব্যবহার করে খুবই সীমিত সময় কথা বলেছেন। অধিকাংশ ক্ষেত্রে তার কল লোকেশন দলীয় কার্যালয় ও নিজ বাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

রাজনৈতিক মহলে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন, যাতে ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্তি না ছড়ায়। তবে, ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান ও গতিবিধি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03