সর্বশেষ

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ৫ প্রবাসীর নামে মামলা

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ৫ প্রবাসীর নামে মামলাProbashir city Popup 19 03

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগে পাঁচ প্রবাসীর নামে মামলা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত সক্রিয় সদস্য রমজান আলী। বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ই মের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

বুধবার মামলার বাদি রমজান আলী জানান, আসামিরা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত, কটূক্তি, নানাভাবে নেতিবাচক সমালোচনার করে যাচ্ছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের রাষ্ট্রীয় স্বার্থে বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি।

মামলার আসামিরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের হেলাল আহমদ চৌধুরীর ছেলে মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারের মৃত আব্দুল হামিদের মেয়ে সালমা আক্তার , একই এলাকার মৃত আব্দল হামিদের ছেলে তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের আছকির খানের ছেলে ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মৃত নূর মুহাম্মাদ খানের ছেলে মো. মাহিন খান ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03