সর্বশেষ

এবার ভাঙা হচ্ছে ওবায়দুল কাদের এর বাড়ি!

এবার ভাঙ্গা হচ্ছে ওবায়দুল কাদের এর বাড়ি!Probashir city Popup 19 03

নোয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্দোলনকারীরা লিখেছেন, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।”

ওবায়দুল কাদেরের জন্মস্থান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে, যেখানে তার বাবা-মায়ের কবরও রয়েছে। এর আগে, গত ৫ আগস্ট আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন।

বর্তমানে, তার বাড়ি ভাঙার কাজ চলছে, এবং ঘটনাস্থলে থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনাটি দেখতে ভিড় জমিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03