সর্বশেষ

পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা, সেনাবাহিনীর টহল নিরাপত্তা জোরদার!

পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা, সেনাবাহিনীর টহল নিরাপত্তা জোরদার!Probashir city Popup 19 03

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ঘটনার পর থেকেই সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় পুলিশ স্থানীয় এক মুদি দোকানিকে আটক করতে গেলে পরিস্থিতি ঘনিয়ে ওঠে।

মসজিদের মাইকে ডাক দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালায়।

পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা, সেনাবাহিনীর টহল নিরাপত্তা জোরদার!

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও উত্তপ্ত জনতার মুখোমুখি হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় একজনকে আটক করা হয়।

ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া থানার সামনে সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর সদস্যরা সারারাত অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করে। এ ছাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, হামলায় তিনি ও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন, যেকোনো সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03