সর্বশেষ

কাজী নজরুল ইসলামের নাতি লাইটার বিস্ফোরণে দগ্ধ

কাজী নজরুল ইসলামের নাতি লাইটার বিস্ফোরণে দগ্ধWeb Popup (3)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী ‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন।

শনিবার ভোরে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

বাবুল কাজীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, তাঁকে গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।তাঁর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীও পুড়েছে, অবস্থা আশঙ্কাজনক।  ।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তাঁর বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup