সর্বশেষ

বাবাকে গুলি করে হত্যার দুই যুগ পর ছেলেকে কুপিয়ে মারল দুর্বৃত্তরা

বাবাকে গুলি করে হত্যার দুই যুগ পর ছেলেকে কুপিয়ে মারল দুর্বৃত্তরাProbashir city Popup 19 03

যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমাদুল করিম জানান, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাট দখলকে কেন্দ্র করে পলাশকে কুপিয়ে খুন করা হয়েছে। পলাশকে হামলাকালে স্থানীয়রা রইস নামে এক যুবককে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক রইস উদ্দিন বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের বাবা একই ওয়ার্ডের তৎকালিন কমিশনার ও শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03