Opens in a new tab
সর্বশেষ

‘প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তির আওতায় আসছেন’

‘প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তির আওতায় আসছেন’Web Popup (3)

জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, যেসব কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।

আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup