সর্বশেষ

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ পরিবারে আতঙ্ক

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ পরিবারে আতঙ্কProbashir city Popup 19 03

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী।

সমন্বয়ক আহসান হাবীবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। হাবীব ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

তিনি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহসান হাবীব বলেন, ‘সোমবার রাতের কোনো এক সময় আমার ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও—এমন লেখা দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। আমি আমার শোবার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমার পরিবারের লোকজন ও আমি আতঙ্কে দিন কাটাচ্ছি।

পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
আহসান হাবীব আরো বলেন, ‘বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03