সর্বশেষ

আফগান সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

আফগান সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশ সদস্যকে গুলি করে হত্যাCity ads Investment (1)

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় পাকিস্তানের ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী। শুক্রবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় দশজন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী নিহত হয়েছেন এবং ৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ২০ থেকে ২৫ জন জঙ্গি পুলিশ সহায়তা বাহিনী, ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে ভারী আক্রমণ শুরু করে। আর এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বেড়েছে। পাকিস্তানি তালেবান গোষ্ঠীটি বেশিরভাগ সময়ইদেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এই অঞ্চলে উগ্রবাদীরাও পুলিশকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালায়।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=CTsxatwwmCw

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup