Long Popup (2)
সর্বশেষ

ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় স্কুল-কলেজ বন্ধ

ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় স্কুল কলেজ বন্ধProbashircityWebPopupUpdate

পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে ছাত্র-জনতার তীব্র বিক্ষোভ। এমন পরিস্থিতিতে অনেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ প্রায় ৩শ’ ৮০ জনকে গ্রেফতার করেছে ।

পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, সকল ধরণের বিক্ষোভ, মিছিল এবং জনসাধারণের কার্যক্রম দুই দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

পাঞ্জাবজুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate