সর্বশেষ

দেশে ফেরার সময় ভারতে ৬ বাংলাদেশি আটক

দেশে ফেরার সময় ভারতে ৬ বাংলাদেশি আটকProbashir city Popup 19 03

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতরা সবাই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিএসএফ সূত্র জানা গেছে, তারা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। রোববার ভোরে দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের আটক করে।

সূত্র জানায়, রোববার ভোরে ওই ছয় বাংলাদেশী ভোমরা সীমান্তের কাছে স্বরূপনগর থানা এলাকার তারালী বিওপি ও বিথারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত ১৪৩ নম্বর বিএসএফের সীমান্ত রক্ষীবাহিনী তাদের ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজের সূত্রে দীর্ঘসময় তারা ভারতে অবস্থান করছিল। রোববার দালাল মারফত বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। তবে বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল তাদের ফেলে পালিয়ে যায়। এ সময় বৈধ পরিচয়পত্র না থাকায় স্থানীয় স্বরূপনগর থানায় তাদের সোপর্দ করা হয়।

স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বাড়ি খুলনা ও বরিশাল জেলায়। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিচারক তাদের ১৪ দিনের কারাদণ্ড দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03