সর্বশেষ

আর্থিক সংকটে বিক্রি হচ্ছে পাকিস্তান বিমান

PiaProbashir city Popup 19 03

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর এক নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির বরাত দিয়ে দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানান হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং আগামী ১ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির চেয়ারম্যান ফারুক সাত্তার জানিয়েছেন, এই নিলাম অনুষ্ঠান লাইভ দেখানো হতে পারে। ৬টি কোম্পানি এই নিলামে অংশ নেবে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া শর্ত অনুযায়ী লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসের ৫১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এডিবিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পরিষদের চাপে আছে দেশটি। চীন সহ বিভন্ন দেশে ও দেশী উৎস থেকে ঋণ নিয়ে তা পরিষদের চেষ্টা করেও সংকট কাটিয়ে উঠতে পারছে ন। বাধ্য হয়ে লোকশানে থাকা রাষ্টায়ত্ত প্রতিষ্ঠান বিক্রি করছে পাকিস্তান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03