Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে বিড়ালের মাংস রেঁধে বিক্রি, ধরা পড়ল অভিযুক্ত বাংলাদেশি

055fcbe4ProbashircityWebPopupUpdate

বিড়ালের মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে এক বাংলাদেশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে আটক করেছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী আরাফাত হোসেন একজন বাংলাদেশি নাগরিক। তাকে স্থানীয় পুলিশের সহযোগিতায় হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন।

স্থানীয়রা বলছেন, তিনি হয়তো বার্গারের মধ্যেও বিড়ালের মাংস ব্যবহার করতেন। তার ভিসা বাতিলের দাবি জানানো হয়েছে।

এর আগে আরাফাতের অবস্থান সম্পর্কে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছিলো। তখন এই প্রবাসীকে পরবর্তী পাঁচদিনের মধ্যে মালদ্বীপ ইমিগ্রেশনে অফিস সময় সকাল ৮ থেকে বিকেল ৪টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেসময় মালদ্বীপে বিড়ালের কল্যাণে কাজ করা এনজিও ফেলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এক্সে এক পোস্টের মাধ্যমে বিড়ালের মাংস বিক্রির অভিযোগ আনা হয়।

আরাফাত অবৈধভাবে মালদ্বীপের ভালহোমাস মার্কেটে কাজ করেন। সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে বিড়ালের মাংস রান্না করে বিক্রি করার অভিযোগ রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate