সর্বশেষ

পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতি, বিপাকে ব্যবহারকারীরা

F366cfdad2be1d7acda13aefcaa28d13e3fcb04707cee4a9Web Popup (3)

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানজুড়ে ইন্টারনেট সেবা পেতে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। দেশটির কোথাও ইন্টারনেট সেবা বন্ধ আবার কোথাও এর গতি বেশ কম।

তবে ইন্টারনেট সেবার এমন অবস্থা নিয়ে কিছুই বলতে পারছে না ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা। এদিকে মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পিটিএ।
এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে-পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। তবে সেসময় দেশটির নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়েছে বলে জানা গেছে।

আবার চলতি সপ্তাহে পাকিস্তানজুড়ে ইন্টারনেট সেবার বিঘ্ন ঘটছে। বুধবার (১৪ আগস্ট) ইন্টারনেট ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এসব ওয়েবসাইটে ঢুকতে তাদের ভিপিএন ব্যবহার করতে হয়।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, পাকিস্তানজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এমনকি অনেক সময় সেটাও করা যাচ্ছে না বলে অভিযোগ করেন।

তবে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার বিষয়ে পিটিএর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (পিটিসিএল) জানিয়েছে, মোবাইল ইন্টারনেট সেবা ছিল না। দিন শেষে আবার চালু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup