সর্বশেষ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

Ef6525fd3Probashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কাজ করতেন তারা।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৫), আব্দুল হাকিমের ছেলে রাশেদ (৩২), লুৎফর রহমানের ছেলে রানা (৩০), শেখ ইরশাদের ছেলে রাজু (২৪) ও দোহার উপজেলার মঞ্জুর ছেলে হিরা মিয়া (২২)।

জানা গেছে, আবুধাবি যাওয়ার পথে তাদের বহন করা গাড়িটি সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচ প্রবাসী বাংলাদেশি।

সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03