Long Popup (2)
সর্বশেষ

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

PakistanAfghanistanProbashircityWebPopupUpdate

পাক-আফগান সীমান্তে সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার জেরে চরম উত্তেজনার পর শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘোষণার পরপরই প্রতিবেশী দেশটিতে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানি বাহিনী। এই বৃহৎ সামরিক অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।

1772167150 d9f42004a2d5f8ba6a9f3984ae3bc72f

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তালেবান সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন, তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এত দিন পাকিস্তান সংযম দেখালেও এখন আর সেই সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, এখন থেকে আফগানিস্তানের সঙ্গে তাঁদের কেবল যুদ্ধই চলবে।

প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের বিমানবাহিনী পূর্ণ শক্তি নিয়ে আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। আফগান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হয় বড় ধরনের বিমান হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাক্তিয়া এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমানবাহিনী ইতিমধ্যে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে।

‘অপারেশন গজব-লিল হক’-এর অধীনে পরিচালিত এই হামলায় আফগান বাহিনীর বেশ কিছু সামরিক স্থাপনা, কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, সীমান্ত অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর উসকানিমূলক হামলার যোগ্য জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate