সর্বশেষ

ভারত-পাকিস্তানের মাঝে আটকে আছেন রাষ্ট্রহীন দুই বোন

Pakistani rangers border security force 020925 01 1756828112City ads Investment (1)

ভারতের কেরালায় বসবাসরত দুই বোন নিজেদের পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগ করলেও এখনো ভারতীয় নাগরিকত্ব পাননি। ফলে তারা রাষ্ট্রহীন অবস্থায় জীবনযাপন করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

Resize 600x315x1x0 image 219552 1756892593

প্রতিবেদনে বলা হয়, ওই দুই বোন ২০০৮ সাল থেকে ভারতে বসবাস করছেন। ২০১৭ সালে দিল্লিতে পাকিস্তান দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা। কিন্তু তখন তাদের বয়স ২১ বছরের কম থাকায় পাকিস্তানি আইনে নাগরিকত্ব ত্যাগের সনদ দেওয়া হয়নি। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তারা এ সনদ পাননি। তাদের হাতে শুধু একটি নথি রয়েছে, যেখানে বলা হয়েছে—ভারত যদি তাদের নাগরিকত্ব দেয় তবে পাকিস্তানের আপত্তি নেই। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেটিকে গ্রহণ করেনি।

এই দুই বোনের মা রাশিদা বানু ও ভাই ইতোমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তবে মেয়েরা নাগরিকত্ব না পাওয়ায় নিত্যকার সমস্যায় ভুগছেন পরিবারটি। পাসপোর্ট না থাকায় তারা বিদেশ ভ্রমণ বা চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এক বোনের স্বামীকে বিদেশের চাকরি ছেড়ে দেশে ফিরতে হয়েছে, আরেক বোন সন্তানের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছেন না।

আইনি লড়াইয়ে কেরালা হাইকোর্ট প্রথমে তাদের পক্ষে রায় দিলেও পরবর্তী সময়ে বেঞ্চ পরিবর্তনের পর রায় পাল্টে যায়। আদালত জানায়, নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত কেবল ভারতীয় রাষ্ট্রই নিতে পারে। ফলে এই দুই বোন এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তবে তাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

আইনজীবীরা বলছেন, পাকিস্তানি পাসপোর্ট জমা দেওয়ার পর তারা আর পাকিস্তানে ফিরতেও পারবেন না, আবার ভারতের নাগরিকত্বও পাচ্ছেন না। এতে তাদের জীবন কার্যত অচল হয়ে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup