সর্বশেষ

সীমান্তে হঠাৎ উত্তেজনা-গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

Sudden tension on the border shelling, indian soldier killeWeb Popup (3)

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে এই প্রাণহানি ঘটে।

ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করেন। ভারতের সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে একজন সেনা গুরুতর আহত হয়ে মারা যান। হামলাকারীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। গত এপ্রিলে পেহেলগামে সংঘটিত হামলার পর পাকিস্তানে ভারতীয় প্রতিহিংসা অভিযান চালানো হয়েছিল। এরপর পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায় এবং পরে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই সংঘর্ষ কাশ্মির সীমান্তে সাম্প্রতিক সময়ে প্রথম বড় উত্তেজনার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে সীমান্তে সতর্কতা অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup