Long Popup (2)
সর্বশেষ

প্রেমিকার ধাক্কায় রেলিং ভেঙ্গে পড়ে গেলেন প্রেমিক

Boyfriend falls from railing after being pushed by girlfriendProbashircityWebPopupUpdate

প্রেমিকার সঙ্গে দেখা করতে প্রেমিকের বাসায় গিয়েছিলেন এক তরুণ। দেখা হওয়ার কিছুক্ষণ পর অজানা কারণে তাদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে প্রেমিক ক্ষুব্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তাকে থামাতে প্রেমিকা পিছু নেন এবং দ্রুত দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন।

তবে এই সময়ের তীব্র গতিতে তারা দুজনই বারান্দার রেলিংয়ে ধাক্কা খান। মুহূর্তের মধ্যে রেলিং ভেঙে তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান তারা। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পেরুর একটি আবাসিক ভবনে। পুরো ঘটনাটি ভবনের বাইরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তরুণীর নাম এমিলি এবং তার প্রেমিকের নাম হেনরি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে গুরুতর মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় এমিলির মৃত্যু হয়।

হেনরি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate