Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভিসা ফি দ্বিগুণ করলো ভারত

Visa 1 826x497ProbashircityWebPopupUpdate

১০ আগস্ট থেকে ভারতের ভিসা প্রসেসিং ফি ৭০০ টাকা বাড়ছে। নতুন হার অনুযায়ী আবেদনকারীদের দিতে হবে ১,৫০০ টাকা।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)। আগে এই ফি ছিল ৮০০ টাকা।

আইভ্যাক জানিয়েছে, গত কয়েক বছরে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই সেবা ও অবকাঠামো উন্নয়নের স্বার্থে ফি বাড়ানো হয়েছে।

তবে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভিসা ফি নেয় না। আবেদনকারীদের এই টাকা শুধু প্রসেসিং সার্ভিস চার্জ হিসেবে নেয় আইভিএসি।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম ফি বাড়ানো হলো। উন্নত সেবা নিশ্চিত করতে এটি জরুরি ছিল। উল্লেখ্য, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ নানা কাজে প্রতিবছর লাখো মানুষ ভিসার জন্য আবেদন করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate