সর্বশেষ

বাড়ছে সড়ক দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশিরা ঝুঁকিতে

RoadaccidentsareincreasingexpatriatebangladeshisareatriskProbashir city Popup 19 03

দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছর এই সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এসব দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কেউ কেউ প্রাণ হারিয়েছেন, অনেকে আবার আহত বা পঙ্গু অবস্থায় দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

মালদ্বীপ পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে মোট ২ হাজার ৮৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুধু ২০২৪ সালের প্রথম তিন মাসেই ঘটেছে ১ হাজার ৬৮টি দুর্ঘটনা, যা গত বছরের একই সময়ের তুলনায় স্পষ্টতই বেশি। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে হুলহুমালে-মালের মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জাভেদ চৌধুরী শাহীন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্টরা মনে করছেন, সড়ক ও ট্রাফিক নিয়ম মেনে চললে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সড়ক নিরাপত্তা বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনা এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী চালকদের উচিত ট্রাফিক আইন সম্পর্কে জানাশোনা ও তা মেনে চলা।

তিনি আরও বলেন, বিশেষ করে যারা পেশাগতভাবে মোটরযান চালাচ্ছেন, তাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দুর্ঘটনা এড়াতে হেলমেট পরিধান, গতিসীমা অনুসরণ, মোবাইল ফোন ব্যবহার না করা এবং সর্বোপরি সচেতনভাবে গাড়ি চালানো অত্যন্ত জরুরি।

মোটরযান চালনার ক্ষেত্রে এই সতর্কতাগুলো মেনে চললে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিসহ সকল প্রবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03