সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশি বোটচালক আটক

Bangladeshi boatman arrested in malaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ার তেলেঙ্গানু রাজ্যের পুলাউ পেরহেন্তিয়ান দ্বীপের উপকূলে লাইসেন্স ছাড়া নৌকা চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। ওই নৌকায় থাকা ইটালিয়ান পর্যটকদের নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে, এবং নৌকাটিকে জব্দ করে জেটিতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) স্থানীয় সময় বিকেলে পেরহেন্তিয়ান দ্বীপের পাসির পাঞ্জাং সৈকতের দিকে যাত্রাকালে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তার বয়স ৩০ বছর বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এমএমইএ’র তেলেঙ্গানু অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন হামিলুদ্দিন চে আওয়াং।

ক্যাপ্টেন হামিলুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তির মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র থাকলেও, নৌচালনার জন্য প্রয়োজনীয় কোনো লাইসেন্স ছিল না। যা মালয়েশিয়ার মেরিটাইম নিরাপত্তাবিধি লঙ্ঘন করে।

এ ঘটনায় মালয়েশিয়ার মার্চেন্ট শিপিং অধ্যাদেশ ১৯৫২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯-এর আওতায় তদন্ত শুরু হয়েছে। পর্যটকবাহী নৌকাটি ও অভিযুক্ত চালককে কুয়ালা বেসুত মেরিটাইম পোস্টে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই তদন্ত প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

এদিকে, স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অননুমোদিত নৌচালনার ঘটনা শুধু আইনি লঙ্ঘনই নয়, বরং পর্যটকদের নিরাপত্তার জন্যও বড় হুমকি। বিষয়টি প্রতিরোধে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03