সর্বশেষ

সাপের পেটে মিলল এক ফুট লম্বা ‍ছুরি

A foot long knife was found in the stomach of a snake.City ads Investment (1)

ভারতের কর্নাটকের হেজে গ্রামে একটি বিরল ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। খাবারের খোঁজে একটি কোবরা সাপ স্থানীয় বাসিন্দা গোবিন্দ নাইকের বাড়িতে ঢুকে পড়ে এবং ভুলবশত একটি একফুট লম্বা রান্নার ছুরি গিলে ফেলে। ঘটনাটি সোমবার (৯ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, সাপটির পেটের ভেতরে ছুরির উপস্থিতি টের পেয়ে দ্রুত একজন সাপ উদ্ধারকারীকে খবর দেন গোবিন্দ নাইক। পরে উদ্ধারকারী পবন ও পশু চিকিৎসা সহকারী আদ্বৈত ভাট ঘটনাস্থলে এসে সাপটিকে সাবধানে একটি বস্তায় বন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাপটির শরীরের মধ্য দিয়ে ছুরির আকৃতি স্পষ্টভাবে দৃশ্যমান।

পরবর্তীতে একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপের মুখ খুলে বিশেষ কাঁচির সাহায্যে তার চোয়াল স্থির রাখেন। এরপর আরেকটি সরঞ্জাম দিয়ে ধীরে ধীরে ছুরিটি বের করে আনেন তারা। ছুরিটি ছিল প্রায় ১২ ইঞ্চি লম্বা ও ২ ইঞ্চি চওড়া।

চিকিৎসা ও উদ্ধারকাজ শেষ হলে সাপটি জীবিত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে বনাঞ্চলে সাপটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সাপ সাধারণত আশপাশের ছোট প্রাণীকে খাদ্য হিসেবে চিনে নেয়, কিন্তু এই ঘটনাটি ছিল একেবারেই ব্যতিক্রমী। এটি প্রমাণ করে, মানুষের জিনিসপত্রে বন্য প্রাণীর অনুপ্রবেশ কীভাবে বিপদ ডেকে আনতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup