সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযান, ২৩ বাংলাদেশি আটক

23 bangladeshis arrested in raid on entertainment center in malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ার জোহর প্রদেশে দুটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ২৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ একাধিক দেশের নাগরিক।

মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিট থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত স্টুল্যাং লাউট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, তিন সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

Malyesia 684035bd0ccd3

আটকদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী থাইল্যান্ডের—১১১ জন নারী ও ৩ জন পুরুষ। এছাড়া, ভিয়েতনামের ৫৬ জন, বাংলাদেশের ২৩ জন, ভারতের ১৪ জন, পাকিস্তানের ১০ জন, নেপালের ৭ জন, চীনের ৫ জন, লাওসের ৪ জন এবং ইন্দোনেশিয়ার ৩ জন রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এই অভিবাসীদের অধিকাংশেরই বৈধ পাসপোর্ট বা কর্মসংস্থানের পারমিট নেই। ফলে অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং অতিরিক্ত মেয়াদে অবস্থান সংক্রান্ত ধারা ১৫(১)(সি)-এর অধীনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আটককৃতদের পরবর্তী প্রক্রিয়ার জন্য মালয়েশিয়ার সেতিয়া ট্রপিকা ডমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে হস্তান্তর করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup