সর্বশেষ

দুর্নীতির ভয়ে জানালা দিয়ে কোটি টাকা ফেলে দিলেন প্রকৌশলী

Engineer throws money out of window, money rains everywhere, reports searchProbashir city Popup 19 03

ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে এক সরকারি প্রকৌশলীর বাসভবন থেকে ২ কোটি রুপিরও বেশি নগদ অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন সংস্থা। অভিযোগ রয়েছে, প্রকৌশলীর আয়-উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের হদিস মিলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালায় ভিজিল্যান্স বিভাগ। তল্লাশির খবর পেয়েই আতঙ্কে পড়ে যান সারঙ্গি। তিনি নিজের অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল বাইরে ছুড়ে ফেলে দেন। পথচারীরা তখন রীতিমতো ‘রুপির বৃষ্টি’ হতে দেখেন।

ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর ও পুরীর পিপিলি অঞ্চলে মোট সাতটি স্থানে একযোগে অভিযান চালায় তদন্তকারীরা। অভিযান শেষে জানানো হয়, এসব জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ রুপি নগদ অর্থ। এর বেশিরভাগই ছিল ৫০০ রুপির নোটের বান্ডিল। এছাড়া ৫০, ১০০ ও ২০০ রুপির কিছু নোটও পাওয়া গেছে।

তল্লাশি অভিযানের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অফিসাররা মেঝেতে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ নগদ রুপি গুনছেন। এসব টাকার উৎস ও বৈধতা নিয়ে এখন তদন্ত চলছে।

দুর্নীতির অভিযোগ তদন্তে নিয়োজিত ছিলেন মোট ২৬ জন নিরাপত্তা কর্মকর্তা। এর মধ্যে ছিলেন আটজন ডিএসপি, ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তারা প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে টাকার বান্ডিলগুলো জব্দ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি পদে থাকা সত্ত্বেও সারঙ্গির মালিকানায় থাকা সম্পদের পরিমাণ তার ঘোষিত আয়ের চেয়ে অনেক বেশি। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে এবং সারঙ্গির বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03