সর্বশেষ

ভারতের মহাকাশে ধাক্কা: মাঝপথে থেমে গেল রকেট

India's space mission fails, rocket destroyed midwayProbashir city Popup 19 03

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। ইওএস-০৯ নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য রোববার পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে এই মিশনের যাত্রা শুরু হলেও মাঝপথে রকেটে ত্রুটি দেখা দেয়।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণটি হয়েছিল। মিশনের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

ইসরো জানায়, তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরটিতে ২০৩ সেকেন্ডের মাথায় ত্রুটি ধরা পড়ায় কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে পাঠানো সম্ভব হয়নি। উপগ্রহটি নামানোর কথা ছিল পৃথিবী থেকে ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস পোলার অরবিটে।

যান্ত্রিক ত্রুটির পর মিশনটি বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা। এমনকি মহাকাশে থাকা রকেটটিকেও ধ্বংস করে দেয়া হয়, যাতে এটি পৃথিবীতে কোনো বিপদ সৃষ্টি না করে। রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়তে পারে, তবে ইসরো জানায় এতে কোনো ঝুঁকি নেই।

মিশনের ব্যর্থতা স্বীকার করে ইসরোর প্রধান জানান, এটি ছিল তাদের ১০১তম অভিযান। পিএসএলভি-সি৬১ উৎক্ষেপণের প্রথম দুই ধাপ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও তৃতীয় ধাপে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করে দেয়া হয়।

ব্যর্থতার কারণ অনুসন্ধানে ইসরো একটি বিশ্লেষণ কমিটি গঠন করেছে। সংস্থাটি জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ২০১৭ সাল থেকে ইসরো তাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজে পিএসএলভি রকেট ব্যবহার করছে। এখন পর্যন্ত এই রকেটের ৬৩টি উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ অভিযান। পাঠানো কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১ হাজার ৬৯৬ কেজি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03