সর্বশেষ

ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা

280 muslim religious sites destroyed in indiaProbashir city Popup 19 03

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাতটি জেলায় অভিযান চালিয়ে মুসলিমদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ভেঙে দিয়েছে রাজ্য প্রশাসন। এসব স্থাপনা অবৈধ ছিল বলে দাবি করা হয়েছে।

মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইচ, লাখিমপুর খেরি ও পিলভিট জেলাগুলোতে এই অভিযান চালানো হয়।

ভাঙা স্থাপনার মধ্যে ২25টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ৬টি ঈদগাহ রয়েছে। রাজ্য প্রশাসনের দাবি, এগুলো যথাযথ অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছিল।

গত এপ্রিলে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় হিন্দু পর্যটকরা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর টিআরএফ নামের একটি গোষ্ঠী এর দায় স্বীকার করে। টিআরএফ লস্কর-ই তৈয়বার একটি শাখা বলে জানা গেছে।

ভারত সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসের ‘প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03