সর্বশেষ

ভারতীয় চেকপোস্ট গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতীয় চেকপোস্ট গুঁড়িয়ে দিলো পাকিস্তানProbashir city Popup 19 03

কাশ্মীর সীমান্তে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। কিয়ানি ও মণ্ডল সেক্টরে ভারতীয় বাহিনীর বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় একটি চেকপোস্ট গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতেই সীমান্তবর্তী ওই দুটি সেক্টরে হালকা অস্ত্র থেকে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধে নামে এবং জোরালো জবাব দেয়।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, তাদের কার্যকর প্রতিরোধ অভিযানে ভারতের একাধিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি চেকপোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

জিও নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়, ভারতীয় বাহিনীর ‘সীমান্ত আগ্রাসন’ পাকিস্তান বরদাশত করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে জবাব দেয়ার সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়।

এই উত্তেজনা চলমান থাকলে দুই দেশের সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03