সর্বশেষ

যেকোনো সময় পাকিস্তানে হামলা, বন্ধ দেশের জাতীয় বিমান সংস্থা

Attack on pakistan at any time, country's national airline shut downProbashir city Popup 19 03

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী তাদের দশটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি এবং ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ-গিলগিট রুটের চারটি ফ্লাইটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিআইএ। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ইসলামাবাদ থেকে একটি বেসরকারি বিমান সংস্থার স্কার্দুগামী আরও দুটি ফ্লাইটের ভবিষ্যৎ অনিশ্চিত। বিমানবন্দর কর্মকর্তারা এই পদক্ষেপের কারণ হিসেবে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে নিরাপত্তার উদ্বেগকে নিশ্চিত করেছেন।

এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে এক বিবৃতিতে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা এই ইঙ্গিত বহন করে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামের বৈসরণ উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে অভিযুক্ত করে আসছে, যদিও তারা এর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পহেলগাম হামলার পর থেকে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে, যা সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03