সর্বশেষ

সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধ করল ভারত

Indian govt prohibitted news about movement of indian armyCity ads Investment (1)

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির সকল গণমাধ্যমকে সামরিক অভিযান অথবা নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ সংক্রান্ত যেকোনো প্রকার সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য একটি নির্দেশনা জারি করেছে। এই সংক্রান্ত একটি পরামর্শ শনিবার (২৬ এপ্রিল) প্রকাশ করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

এই নির্দেশনায় স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরও একই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। ভারত সরকার জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

বিশেষভাবে, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান থেকে কোনো প্রকার ভিডিও অথবা দৃশ্যের সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এর আগে কার্গিল যুদ্ধ, মুম্বাই হামলা এবং কান্দাহারের মতো সংকটপূর্ণ পরিস্থিতিতে গণমাধ্যমগুলো বিভিন্ন প্রশ্নবিদ্ধ সংবাদ প্রচার করেছিল। এই কারণে, এবারের কাশ্মীর হামলার ঘটনার প্রেক্ষিতে দেশটির সরকার পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করছে।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup