সর্বশেষ

বিমান অবতরণের পরেই পাইলটের মৃত্যু

বিমান অবতরণের পরেই পাইলটের মৃত্যুProbashir city Popup 19 03

বিমান অবতরণের পরেই মৃত্যু হল পাইলটের। বুধবার সন্ধ্যায় শ্রীনগর-দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর বয়সি বিমান চালক আরমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই তাঁর বিয়ে হয়েছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিমান চালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, শ্রীনগর থেকে দিল্লিতে অবতরণের পর বিমানের ভিতরেই বমি করেন চালক। বিমানবন্দরে বিমান সংস্থার অফিসে বিমান চালক হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘একজন মূল্যবান সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই গভীর শোকের সময়ে আমাদের সমবেদনা পরিবারের সঙ্গে রয়েছে। এই বিশাল ক্ষতির মোকাবেলায় আমরা তাঁদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। আমরা সংশ্লিষ্ট সকলকে এই সময়ে গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য অনুরোধ করছি।’

এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে বিমান চালকদের বিশ্রাম নিয়ে। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে পাইলট অ্যাসোসিয়েশনের তরফে করা একটি মামলায় গত ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট দিয়ে বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালক (ডিজিসিএ) বিমান কর্মীদের ক্লান্তি কমাতে পাইলটরা কখন এবং কতক্ষণ বিমান চালাতে পারবেন তারজন্য একটি রোডম্যাপ প্রস্তাব করেছিলেন। রোডম্যাপে আগামী ১ জুলাই থেকে পাইলটদের সাপ্তাহিক বিশ্রামের সময় ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করার এবং আগামী ১ নভেম্বর থেকে রাতের বিমান চলাচল কমানোর প্রস্তাব করা হয়েছে। সেই মতো দিল্লি হাইকোর্ট তা বাস্তবায়নের নির্দেশ দেয়।

হাইকোর্টে ডিজিসিএ-র আইনজীবী জানান যে তাঁরা একটি হলফনামা দাখিল করেছেন যেখানে সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টের ২২টি ধারার সংশোধন করা হয়েছে। সেখানে ১৫টি ধারা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে এবং বাকি ধারা ১ নভেম্বরের মধ্যে কার্যকর করা হবে।

বিস্তারিত 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03