Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুনProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাসের পরিচালিত একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সেলাঙ্গরের দমকল বিভাগের পরিচালক মো. রাজালি ইসমাইল রয়টার্সকে জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের মাত্রা ভয়াবহ। নেভানোর চেষ্টা চলছে।

পাইপলাইনের আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate