সর্বশেষ

মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধ প্রবণতা , পুলিশের উদ্বেগ

মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধ প্রবণতা , পুলিশের উদ্বেগProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে মোট ৯,৬৮৪ জন বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

বিবৃতিতে তিনি জানান, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক।

মঙ্গলবার দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলছে, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪,২২২ জন অবৈধ অভিবাসীকে (PATI) গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে ৬,৫৫৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ২,১৪১ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১,৪১৪ জনকে ফৌজদারি অপরাধ, ৩২৫ জনকে আর্থিক জালিয়াতি ও ৪০২ জনকে মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে।

তান শ্রী রাজারুদ্দিন জানান, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে, মালয়েশিয়ার পুলিশ (PDRM) প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও দেখুনঃ 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03