সর্বশেষ

মালয়েশিয়ায় বিমানবন্দরে ৯ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় বিমানবন্দরে ৯ বাংলাদেশি গ্রেফতারProbashir city Popup 19 03

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরের টার্মিনাল-১-এর আগমন হলে অবৈধ সিম কার্ড বিক্রির দায়ে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, পরিদর্শনে দেখা গেছে যে তাদের সবার বয়স ২২ থেকে ৫০ বছর। তারা দুই মাস ধরে সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিলেন এবং একই দেশের পর্যটকদের লক্ষ্য করে সিম কার্ড বিক্রি করে আসছিলেন।

তিনি বলেন, বিক্রি করা বিভিন্ন মালয়েশিয়ান টেলিকম কোম্পানির সিম কার্ড অন্য ব্যক্তির নামে নিবন্ধিত এবং প্রতিটি ২৫ রিঙ্গিতে বিক্রি করা হতো। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, এসব সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার রিঙ্গিত আয় করতেন তাদের।

গ্রেফতাদের কাছ থেকে চারটি বাংলাদেশি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির ১২১টি সিম কার্ড, আটটি সিম কার্ড খোলার সুঁচ এবং নগদ এক হাজার ৫৫৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, তাদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, দুজন মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন এবং অন্য দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার কারণে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত সময় ধরে থাকার জন্য একই আইনের ১৫(৪) ধারায় আরও দুজনকেগ্রেফতার করা হয়েছে। ভিজিট পাসের শর্ত লঙ্ঘনের জন্য অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অধিকতর তদন্তের জন্য গ্রেফতারদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।

আরও দেখুন

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03